১১:৫১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং প্রবিধানমালা চূড়ান্তের দাবি

  • আপডেট: ০৮:৪১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তাদের স্বাস্থ্যসম্মত খাদ্য নির্বাচন নিশ্চিত করতে দ্রুত ফ্রন্ট-অফ-প্যাক (এফওপি) লেবেলিং প্রবিধানমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে)  সকালে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণ সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, দেশে প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাদ্যের ব্যবহার দ্রুত বাড়ছে। ফলে অতিরিক্ত চিনি, লবণ ও অস্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার গ্রহণও বৃদ্ধি পাচ্ছে, যা হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগ বৃদ্ধির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

বক্তারা আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং চালুর ফলে ভোক্তারা স্বাস্থ্যকর খাদ্য বেছে নিতে সচেতন হয়েছেন এবং অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ কমেছে। একইসঙ্গে উৎপাদক প্রতিষ্ঠানগুলোও পণ্যের গুণগত মান উন্নয়নে উদ্যোগী হয়েছে।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা সতর্কবার্তাসহ সহজবোধ্য ও দৃশ্যমান প্রতীকী প্ল্যাকার্ড প্রদর্শন করেন। তাঁদের দাবি, ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং বাধ্যতামূলক করতে হবে এবং প্যাকেটের সামনের অংশে দৃশ্যমান সতর্কবার্তা যুক্ত করতে হবে, যাতে ভোক্তারা খাদ্যের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সহজেই ধারণা পেতে পারেন।

মানববন্ধনে জানানো হয়, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) ইতোমধ্যে ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং বিষয়ে খসড়া প্রবিধানমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। জনস্বার্থে এ নীতিমালা দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নের দাবি জানান অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের উপ-পরিচালক মোখলেছুর রহমান বলেন, “বৃহৎ জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় প্যাকেটজাত খাবারের ওপর কার্যকর স্বাস্থ্যবিধি বাস্তবায়ন অত্যন্ত জরুরি। বিশ্বের ৪৪টি দেশের মতো বাংলাদেশেও ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং নীতিমালা চালু করা সময়ের দাবি।”

আয়োজকরা বলেন, “দেখুন-বুঝুন-তারপর কিনুন”— এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কার্যকর ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি জনস্বাস্থ্য উন্নয়ন, স্বাস্থ্যব্যয় হ্রাস এবং সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মানববন্ধন সমন্বয় করেন আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং, প্রচেষ্টা ফাউন্ডেশন, সোনালী সকাল, মুক্তাক্ষর, ভয়েস ইয়ুথ, মিশন গ্রীন বাংলাদেশ এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের প্রকল্প সমন্বয়কারী মাহবুবা রহমান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং প্রবিধানমালা চূড়ান্তের দাবি

আপডেট: ০৮:৪১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬