ঢাকার কোথাও চাঁদাবাজির অভিযোগ নেই: উত্তর সিটি প্রশাসক
- আপডেট: ০২:৫৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- / ১৮০০৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেছেন, ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাতে গরুর হাটে আমরা কোন চাঁদাবাজির অভিযোগ পাই নি।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজধানীর গাবতলী গরুর হাঁট পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গাবতলী হাটে গরু বাঁধার জন্য প্রতি খুটির জন্য ১৫ হাজার টাকা আদের অভিযোগ উছেছে। এমন প্রশ্নের জবাবে প্রশাসক মিল্টন বলেন, এই বিষয়টি নিয়ে তদন্ত করেছি।এমন কোনো সত্যতা পাইনি। কারো কাছ থেকে হাসিলের ৫% এর বেশি নেওয়া হচ্ছে না।
এসময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন বলেন, কোন ধরনের চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সাথে সাথে ব্যবস্থা নিব।
তিনি আরও বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন যতগুলো হাট আছে অস্থায়ী এবং স্থায়ী গাবতলী হাট। সবখানে কথা বলছি আমাদের নজরে এখনো চাদাবাজের কোন ঘটনা ঘটে আসে নাই। যদি এরকম কোন সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন সংস্থা আছে তারা ব্যবস্থা গ্রহণ করবে।
এর আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে সঙ্গে নিয়ে গাবতলী হাট পরিদর্শন করেন। এসময় তারা গরুর বেপারী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন।



















