০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

উন্নত খাবার-গান-বাজনায় ও খেলাধুলায় ঈদ জমবে কারাবন্দিদের

  • আপডেট: ১০:৫১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • / ১৮০১০

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঈদ উদযাপনে মেতেছে সারাদেশ। ধনী-গরিব সব শ্রেণির মানুষ সাধ্যমতো নতুন পোশাক-খাবারের আয়োজন নিয়ে পরিবারের সদস্যদের নিয়ে শামিল হয়েছেন ঈদ আনন্দে। ঈদের এই আনন্দ থেকে বঞ্চিত হননি কারাবন্দিরাও। ঈদের দিনসহ আগামী তিন দিন কারাবন্দীদের জন্যও রয়েছে বিশেষ আয়োজন।

ঈদের নামাজ দিয়ে দিন শুরু। এরপর তিন বেলা উন্নত খাবার আর কারা কর্তৃপক্ষের আয়োজনে ঈদ আনন্দ উদযাপনে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান আয়োজনের মধ্যদিয়ে সময় কাটাবেন বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত কারাবন্দিদের। থাকছে একদিন পরিবারের খাবার খাওয়ারও সুযোগ।

বৃহস্পতিবার (২৮ মে) কারা অধিদপ্তরের এআইজি (উন্নয়ন ও মিডিয়া) জান্নাত উল ফরহাদ এ তথ্য জানান।

কারাগার সূত্রে জানা যায়, ঈদের দিন অর্থাৎ আজ সকাল ৮ টায় বন্দীদের ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে বন্দীদের জন্য সকালের নাস্তায় রয়েছে পায়েশ/সেমাই ও মুড়ি।

এরপর সকাল ১০ টা থেকে বন্দীদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। পরে দুপুরে- পোলাও, গরুর মাংস/খাসির মাংস, মুরগির রোস্ট, মিষ্টি, ডিম, কোল্ড ড্রিংকস, পান সুপারি। এবং রাতের খাবারে থাকছে সাদাভাত, রুইমাছ ভাজা এবং আলুরদম।

জান্নাত উল ফরহাদ বলেন, ঈদ উপলক্ষে কারাগারে আগত দর্শনার্থীদের জন্য ফ্রী জুস কর্নার, চিপস এবং চকলেট খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। এছাড়াও ঈদের দ্বিতীয় দিনে বন্দীদের প্রীতি ফুটবল ম্যাচ এবং ঈদের তৃতীয় দিনে বন্দীদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ঈদের দিন, ঈদের দ্বতীয় দিন এবং ঈদের তৃতীয় দিন। এই তিন দিনের মধ্যে যেকোন একদিন একবার পরিবারের দেওয়া খাবার দেওয়া হবে। যেকোন একদিন আনডিউ সাক্ষাৎ এর সুযোগ দেওয়া হবে। এবং যেকোন একদিন সর্বোচ্চ ৫ মিনিট আনডিউ কথা বলার সুযোগ দেওয়া হবে।

প্রতিটি কারাগার নিজেদের সাধ্যমত বন্দীদের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবেন। দর্শনার্থীদের গ্রহণের জন্য বিশেষ আয়োজন ও বিশেষ ব্যবস্থা থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

উন্নত খাবার-গান-বাজনায় ও খেলাধুলায় ঈদ জমবে কারাবন্দিদের

আপডেট: ১০:৫১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬