চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি বিয়ারসহ আটক ২
- আপডেট: ০৯:২২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
- / ১৮০৬৮
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি বিয়ারসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (৩০ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (২৯ মে) বিকেল ৪টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চাইনিজ ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে প্রায় ৭৮ হাজার ৪০০ টাকা মূল্যের ১১২ ক্যান বিদেশি বিয়ার জব্দ করা হয়। এ ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
এসময় আটক ব্যক্তিদের কাছ থেকে নগদ ৬ হাজার ২০ টাকা, তিনটি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত বিদেশি বিয়ার, অন্যান্য আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।




















