শিরোনাম:
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এসপি তাইয়ানকে হেডকোয়ার্টার্সে সংযুক্ত
- আপডেট: ১০:৪২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ানকে বদলি করে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত করা হয়েছে।
শুক্রবার (২৯ মে) ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মাইনুল হাসান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।
আদেশ অনুযায়ী, নিহাদ আদনান তাইয়ান পুলিশ সুপার হিসেবে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নে কর্মরত ছিলেন। তাকে বদলি করে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় সংযুক্ত করা হয়েছে।
অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।



















