০৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঈদে নৌপথে নিরাপত্তায় নৌ পুলিশের ভূয়সী প্রশংসা আইজিপির

  • আপডেট: ০৭:৪০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / ১৮০০৮

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির নৌ পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (০৪ জুন) রাজধানীর গুলশান-১ এলাকার পুলিশ প্লাজা কনকর্ডে অবস্থিত নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে তিনি এ পরিদর্শন করেন।

নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছালে নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম আইজিপিকে শুভেচ্ছা জানান। পরে তিনি নৌ পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় আইজিপি গত ঈদুল আজহায় নৌপথে চলাচলরত যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে নৌ পুলিশের সক্রিয় ভূমিকা ও দায়িত্ব পালনের প্রশংসা করেন। একই সঙ্গে দেশের নদীপথের সার্বিক নিরাপত্তা, জলজ সম্পদ রক্ষা, ইলিশসহ অন্যান্য মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জলদস্যুতা দমনে নৌ পুলিশের কার্যক্রমেরও ভূয়সী প্রশংসা করেন তিনি।

এসময় প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে নৌ পুলিশের সক্ষমতা আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন আইজিপি। পাশাপাশি জনগণের সঙ্গে মানবিক আচরণের মাধ্যমে আধুনিক ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

অনুষ্ঠানে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) একেএম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি (অর্থায়ন) মো. আকরাম হোসেন, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন, অতিরিক্ত ডিআইজি (ওয়েলফেয়ার ট্রাস্ট) আহম্মদ মঈদ বিপিএমসহ নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ঈদে নৌপথে নিরাপত্তায় নৌ পুলিশের ভূয়সী প্রশংসা আইজিপির

আপডেট: ০৭:৪০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬