০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ডিবি উত্তরা বিভাগের ডিসি হলেন ইলিয়াস কবির

  • আপডেট: ০৮:৫৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ কর্মকর্তা মো. ইলিয়াস কবির।

বৃহস্পতিবার (৪ জুন) ডিএমপি সদর দপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়। এতে সই করেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

আদেশ অনুযায়ী, ইলিয়াস কবিরকে উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত), গোয়েন্দা-উত্তরা বিভাগ (ডিবি), ডিএমপি, ঢাকা হিসেবে পদায়ন করা হয়েছে। বর্তমানে তিনি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) ইনভেস্টিগেশন বিভাগে দায়িত্ব পালন করছেন।

ছাত্রজীবনে জাতীয়তাবাদী ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণেই ফ্যাসিস্ট সরকারের আমলে চাকরি হারানোর পাশাপাশি ইলিয়াস কবিরকে পুলিশের কম গুরুত্বপূর্ণ ইউনিটে পদায়ন করে রাখা হয়েছিল। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে তাকে ডিএমপি পদায়ন করা হয়। প্রথম গোয়েন্দা রমনা বিভাগের ডিসি করা হয়। এসময় তিনি আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন, বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান সহ অসংখ্য সংসদ সদস্যকে গ্রেফতার করে আলোচনায় আসেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ডিবি উত্তরা বিভাগের ডিসি হলেন ইলিয়াস কবির

আপডেট: ০৮:৫৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬