০৮:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

জনপ্রতিনিধি না হয়েও দায়িত্বশীলতার পরিচয় দিলেন কুতুব উদ্দিন সানী

  • আপডেট: ০১:৪১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • / ১৮১৬৮

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নোয়াখালীর সোনাইমুড়ীতে সরকারি জায়গা থেকে অবৈধভাবে মাটি কাটার সময় হাতেনাতে তা বন্ধ করে দিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির সদস্য সচিব কুতুব উদ্দিন সানী। এ সময় তিনি মাটি কাটায় ব্যবহৃত গাড়ির চাবি পুলিশের জিম্মায় তুলে দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দেওটি ইউনিয়নের পতিশ গ্রামে দীর্ঘদিন ধরে একটি চক্র সরকারি জায়গা থেকে অবৈধভাবে মাটি কেটে আসছিল। বিষয়টি জানতে পেরে কুতুব উদ্দিন সানী ঘটনাস্থলে গিয়ে মাটি কাটা বন্ধের নির্দেশ দেন। পাশাপাশি অবৈধ কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও গাড়ি আটকে দেন তিনি।

পরে তিনি বিষয়টি সোনাইমুড়ী থানা পুলিশকে অবহিত করলে উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এ সময় কুতুব উদ্দিন সানী উপস্থিত লোকজনের সামনে মাটি কাটায় ব্যবহৃত গাড়ির চাবি পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশের উপস্থিতিতে অবৈধ মাটি কাটা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে কুতুব উদ্দিন সানী বলেন, “রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা সবার দায়িত্ব। সরকারি জায়গা দখল বা অবৈধভাবে মাটি কাটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
স্থানীয় বাসিন্দারা জানান, একজন রাজনৈতিক নেতার এমন জনস্বার্থমূলক উদ্যোগ এলাকায় ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাইমুড়ী থানার এসআই কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

জনপ্রতিনিধি না হয়েও দায়িত্বশীলতার পরিচয় দিলেন কুতুব উদ্দিন সানী

আপডেট: ০১:৪১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬