তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫১
- আপডেট: ০৯:৫৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৫১ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা,ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৫ জুন ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫১ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে, মোহাম্মদপুরে ২৩.জন,আদাবরে ৮ জন শেরেবাংলা নগরে ৪ জন,তেজগাঁও থানা ৩ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৬ ও হাতিরঝিল থানায় ৭ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. আকাশ (২৮),মো. রবিন (২০),মোছা. নাজমা (৩৮),সজিব (২১),মো. মোস্তাক রনি (৪৩),আকাশ (২৭),মো. রেজওয়ানুল করিম রাজিব থেরোমিও (৪০),মো.আশফাকুর রহমান শামীম (৫০),মোহাম্মদ আলী (৩০),মো. শাকিল (৫৫),মো. মাছুম (৩৫),মো. আক্তার কালু (৪৮),মো. রবিন (৩৫),মো. আলমগীর হোসেন (২৫),মো. ইলিয়াস সরকার (২৬),ইউসুফ কোবরা ইউসুফ (৫২),মো. রাজু (২৬),মো. মাসুদ (৩২),মো. ইয়াছিন শুভ (২৩),মো. সেলিম হাওলাদার (৩৫),মো. জাহিদ তালুকদার (২৮),মো. রাকিব মিয়া (২০) ও মো. মিলন হোসেন (২৫)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. সাদেক (৩৮),মো. রাকিব (১৮),মো. রবিউল ইসলাম (১৮),মো. সোহাগ (৩০),নাজমুল ইসলাম(২৩),মো. রবিন মাতাব্বর (২৫),মো. আমির হোসেন প্রকাশ বাবু(২১) ও মো. হৃদয় (২০)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. দেলোয়ার আকন্দ (৩০),আ. বারেক (৪৫),মো. মিজানুর রহমান সাগর (২২) ও সাইফুল ইসলাম (২৯)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. রিয়াজুল ইসলাম (৩৭),মো. অপু আলী (২৮) ও মো. দ্বীন ইসলাম ওরফে কালু (২৬)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মোসা সালমা ওরফে ছালমা বেগম (৪৬),মো. সবুজ মিয়া ২৪), ইসমাইল হোসে (৪০),মো. বশির (৫০), আহম্মদ আলী (৩০) ও মো. ইমরান হোসেন (২৬)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. সুজন (১৮),মো. আলমগীর হোসেন (৩০),মো. শরিফুল ইসলাম (৩৫),মো. মজিবুর রহমান আকাশ (২৭),তানিম রহমান (২৭),সৈকত (২৪) ও মো. মেহেদী হাসান সজীব (২৩)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















