সমুদ্রপথে মালয়েশিয়া পাচারকালে উদ্ধার ৫০, আটক ৯ পাচারকারী
- আপডেট: ০৫:১০:১৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- / ১৮০০৮
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
টেকনাফের বাহারছড়ায় বিশেষ অভিযানে মালয়েশিয়াগামী ৫০ জনকে উদ্ধারসহ ৯ মানব পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
শনিবার (০৬ জুন ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গত ৫ জুন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত টেকনাফের সমুদ্র এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোস্ট গার্ড জাহাজ ‘মনসুর আলী’, স্টেশন টেকনাফ, আউটপোস্ট শাহপরী ও বাহারছড়া ইউনিট অংশ নেয়।
অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকায় বোটটি আটক করা হয়। তল্লাশিতে মালয়েশিয়াগামী ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৯ জন পাচারকারীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সংঘবদ্ধ মানব পাচার চক্রটি বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের টেকনাফে নিয়ে আসে। পরে তাদের গোপন আস্তানায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের মাধ্যমে সাগরপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের পরিকল্পনা করা হতো। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে অপহরণ করে আনা ভুক্তভোগীদের বিষয়েও তথ্য পাওয়া গেছে।
উদ্ধারকৃতদের, আটক বোট এবং পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড জানিয়েছে, সমুদ্রপথে মানব পাচার প্রতিরোধে তাদের নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত



















