১০:০১ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে-মিরপুরে অসহায় মানুষের হাতে উপহার তুলে দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

  • আপডেট: ০৭:১৬:১৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর মিরপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেছে বিএনপি।

শনিবার (৬ জুন) বিকেলে মিরপুর-২ এলাকার ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেটের সামনে মিরপুর থানা বিএনপির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহারসামগ্রী বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

পরে একই কর্মসূচির অংশ হিসেবে শাহ আলী থানা বিএনপির উদ্যোগে চিলড্রেন পার্ক মাঠে এবং দারুস সালাম থানা বিএনপির উদ্যোগে মাজার রোডের ধানসিঁড়ি রেস্টুরেন্টের সামনে পৃথকভাবে অসহায় মানুষের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়।

মিরপুর থানা বিএনপির আহ্বায়ক হাজী আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী দেলোয়ার হোসেন দুলুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এবিএম আব্দুর রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজসহ স্থানীয় নেতারা।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে-মিরপুরে অসহায় মানুষের হাতে উপহার তুলে দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

আপডেট: ০৭:১৬:১৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬