০৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

ডিবির জালে পল্লবীর বিএনপি নেতা,উদ্ধার হিরোইন ও ইয়াবা

  • আপডেট: ১১:০২:২০ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / ১৮০১৭

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর পল্লবী এলাকায় হিরোইন ও ইয়াবাসহ বিএনপির এক ওয়ার্ড নেতাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার নাম ফাইয়াজ মুন্না।

শনিবার রাতে পল্লবীর সাংবাদিক কলোনীর সামনে থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় সেখানে অনেক লোকজন জড়ো হন। পরে দ্রুত তাকে গাড়ীতে তোলে ডিবি।

রবিবার (৭ জুন)সকালে ডিবির মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন) সোনাহর আলী গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,মুন্নাকে ৫ প্যাকেট হেরোইন ও ইয়াবাসহ আটক করা হয়েছে। তবে ইয়াবার সংখ্যা কত তা এখনো গুনে দেখা হয়নি। তাকে আটকের পর ডিবিতে নেওয়া হচ্ছে।

এদিকে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে, মুন্না পল্লবী থানার ৫ নং ওয়ার্ড বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক।আজ রাতে মুন্নাকে ডিবি হাতেনাতে হিরোইন ও ইয়াবাসহ আটক করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ডিবির জালে পল্লবীর বিএনপি নেতা,উদ্ধার হিরোইন ও ইয়াবা

আপডেট: ১১:০২:২০ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬