চট্টগ্রাম দরবার শরীফের ৪দিন ব্যাপি ওরছে আকবর শুরু হয়েছে, ১ম দিনে এনোবল অ্যাওয়ার্ড প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট: ০৪:১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / ১৮০০৮
মোহাম্মদ হায়দার আলী (এম.এ), স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম দরবার শরীফের উদ্যোগে ৪ দিনব্যাপী মহান ওরছে আকবর এর প্রথম দিন ৫ ই জুন ২০২৬ইং (শুক্রবার) আজাদে মুজাদ্দে জামান হযরত শাহ সূফি ছৈয়দ আবদুল মালেক শাহ আল-রাহে ভান্ডারী (ক.) এর ওরছে বেছালী শরীফ, এনোবল অ্যাওয়ার্ড প্রদান ও আলোচনা সভা দরবারে পাকে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ এমপি।

চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ মোহাম্মদ জাফর ছাদেক শাহ (মা:) এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত, বোয়ালখালী প্রেসক্লাবের সদস্য মো. সিরাজুল ইসলাম, মঈন উদ্দিন জনী সহ বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, চিকিৎসক, সুফি ব্যক্তিত্ব ও সমাজসেবকবৃন্দ। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়























