শিরোনাম:
ডিএমপির প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের অতিরিক্ত কমিশনার হলেন বাশার তালুকদার
- আপডেট: ০৭:৫৭:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদারকে প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে পদায়ন করা হয়েছে।
রবিবার (৭ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, আবুল বাশার তালুকদারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।
বাশার তালুকদার এর আগে সিআইডিতে ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন।
গত ৫ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এজ প্রজ্ঞাপনে তাকে ডিএমপিতে বদলি করা হয়।
এদিকে রবিবার ডিএমপির আরেক অফিস আদেশে পিএণ্ডআর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ খালিদ বিন নুরকে এইচআরডি বিভাগের উপ-কমিশনার (অতিরিক্ত দায়িত্বে) হিসেবে বদলি করা হয়েছে।



















