১১:১০ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

সিভিল এভিয়েশন একাডেমিতে আইকাও স্বীকৃত এভিয়েশন সিকিউরিটি কোর্সের উদ্বোধন

  • আপডেট: ০৭:৪৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / ১৮০০৭

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও) স্বীকৃত এভিয়েশন সিকিউরিটি ন্যাশনাল ইন্সপেক্টরস (এএসএনআই) কোর্সের উদ্বোধন হয়েছে। সিভিল এভিয়েশন একাডেমির আয়োজনে এবং আইকাওর সহযোগিতায় পরিচালিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের এভিয়েশন সিকিউরিটি ইন্সপেক্টররা অংশ নিচ্ছেন।

সোমবার (১ জুন) সিভিল এভিয়েশন একাডেমিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল।

এ ছাড়া অনুষ্ঠানে সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী এবং আইকাও অনুমোদিত প্রশিক্ষক ও কোর্স ইনস্ট্রাক্টর মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণের মাধ্যমে দেশের বেসামরিক বিমান নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করতে এ ধরনের কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, আইকাও ট্রেইনএয়ার ফ্রেমওয়ার্কের আওতায় এভিয়েশন সিকিউরিটি বিষয়ে এই কোর্সটি প্রথমবারের মতো আইকাওর তত্ত্বাবধানে আয়োজন করা হচ্ছে। আয়োজক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ সিভিল এভিয়েশন একাডেমিকে মনোনীত করেছে আইকাও।

প্রধান অতিথির বক্তব্যে এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান বলেন, বেসামরিক বিমান নিরাপত্তা ব্যবস্থার ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও প্রশিক্ষিত ইন্সপেক্টর তৈরি অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নির্ধারিত মান ও সুপারিশকৃত অনুশীলন (এসএআরপিএস) বাস্তবায়নের ক্ষেত্রে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, এ প্রশিক্ষণ দেশের বিমান নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং আন্তর্জাতিক মান বজায় রাখতে কার্যকর অবদান রাখবে।

পরে আইকাওর প্রশিক্ষক মোহাম্মদ আলমগীর কোর্সের উদ্দেশ্য, বিষয়বস্তু ও প্রত্যাশিত ফলাফল তুলে ধরেন। তিনি বলেন, প্রশিক্ষণটি এভিয়েশন সিকিউরিটি ইন্সপেক্টরদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, তদারকি সক্ষমতা উন্নয়ন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে।

দুই সপ্তাহব্যাপী এ কোর্সে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মোট ১২ জন এভিয়েশন সিকিউরিটি ইন্সপেক্টর অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণের মাধ্যমে তারা এভিয়েশন নিরাপত্তা পরিদর্শন, তদারকি কার্যক্রম, মূল্যায়ন পদ্ধতি এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সিভিল এভিয়েশন একাডেমিতে আইকাও স্বীকৃত এভিয়েশন সিকিউরিটি কোর্সের উদ্বোধন

আপডেট: ০৭:৪৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬