০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

চট্টগ্রামে কোস্ট গার্ডের পৃথক দুই অভিযান: মিয়ানমারে পাচারকালে সিমেন্ট জব্দ,আটক ১৮

  • আপডেট: ০৯:৫২:১২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

চট্টগ্রামের উপকূলীয় ও নদীপথে পরিচালিত পৃথক দুই অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট জব্দ এবং একটি বাণিজ্যিক জাহাজ থেকে চোরাইকৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মোট ১৮ জনকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গত ৫ জুন সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের সন্দ্বীপের নিকটবর্তী বহিঃনোঙ্গর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ২৮০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ৫৪ হাজার টাকা। এ সময় পাচার কাজে ব্যবহৃত বোটসহ ৯ জন পাচারকারীকে আটক করা হয়।

অপরদিকে একই দিন রাত ৯টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট সংলগ্ন কর্ণফুলী নদী এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে একটি সন্দেহজনক বোটে তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে চোরাইকৃত প্রায় ১০ টন ওয়্যার রোপ, ২ টন বার্থিং হাউজার এবং একটি বাল্কহেড উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১৭ লাখ টাকা। এ ঘটনায় আরও ৯ জন চোরাকারবারিকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

তিনি আরও বলেন, সমুদ্র ও নদীপথে চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

চট্টগ্রামে কোস্ট গার্ডের পৃথক দুই অভিযান: মিয়ানমারে পাচারকালে সিমেন্ট জব্দ,আটক ১৮

আপডেট: ০৯:৫২:১২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬