১১:১০ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুতে বিকল্পধারার শোক

  • আপডেট: ০৮:৫৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / ১৮০০৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ওবায়দুর রহমান মৃধা দলের পক্ষ থেকে এক শোক বার্তায় বলেন,দেশের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুতে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি বলেন, উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক দেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন। ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ছিলেন। ৬৯-এর গণ-অভ্যুত্থানে নেতৃত্বস্থানীয় ভূমিকা রেখে দেশজুড়ে পরিচিতি পান তিনি।

১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে তোফায়েল আহমেদ পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হন। একাধিকবার মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিকল্পধারা বাংলাদেশ তাঁর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুতে বিকল্পধারার শোক

আপডেট: ০৮:৫৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬