১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

পুলিশের গ্রেড–১ ও গ্রেড–২ পদে পদোন্নতির জন্য ৬২ কর্মকর্তার নাম এসএসবিতে

  • আপডেট: ০৩:১৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • / ১৮০০৯

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বাংলাদেশ পুলিশের গ্রেড–১ ও গ্রেড–২ পদে পদোন্নতির জন্য ৬২ জন কর্মকর্তার নাম জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুপিরিয়র সিলেকশন বোর্ডে (এসএসবি) পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদমর্যাদায় পদোন্নতি পেতে যাওয়া কর্মকর্তাদের পদোন্নতির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এখন এসএসবির সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সূত্র জানায়, গ্রেড–১ পদে দুটি শূন্যপদের বিপরীতে ১০ জন কর্মকর্তার নাম প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে গ্রেড–২ পদে আটজনকে পদোন্নতি দেওয়ার জন্য ৫০ জন কর্মকর্তার নামের তালিকা পাঠানো হয়েছে।

পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, বর্তমানে পুলিশের গ্রেড–১ পদে দুটি এবং গ্রেড–২ পদে ২০টি পদ রয়েছে। এসব পদে পদোন্নতির বিষয়টি প্রশাসনিক প্রক্রিয়া শেষে চূড়ান্ত হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পদোন্নতির জন্য প্রস্তাবিত কর্মকর্তাদের নামের তালিকা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থ বিভাগের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং সরকার মনোনীত দুইজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

এসএসবির বৈঠকে পদোন্নতির বিষয়ে সুপারিশ চূড়ান্ত হওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

পুলিশের গ্রেড–১ ও গ্রেড–২ পদে পদোন্নতির জন্য ৬২ কর্মকর্তার নাম এসএসবিতে

আপডেট: ০৩:১৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬