১১:০২ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

১৭ বছর ছিলেন বঞ্চিত: অতিরিক্ত আইজিপি র‍্যাংক ব্যাচ পড়লেন ফারুক আহমেদ

  • আপডেট: ০৪:৪৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / ১৮০০৭

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

সদ্য পদোন্নতি পাওয়া র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এবং অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন।

রবিবার (৭ জুন) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে নতুন পদমর্যাদার র‍্যাংক ব্যাচ পরিয়ে দেওয়া হয়।

১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা ফারুক আহমেদের বাড়ি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার কৈডালা (রণবাঘা) গ্রামে। দীর্ঘ কর্মজীবনে তিনি একজন সৎ, দক্ষ ও পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন।

বগুড়ায় বাড়ি হওয়ায় রাজনৈতিক বিবেচনায় অত্যন্ত সৎ, মেধাবী ও পরিশ্রমী পুলিশ কর্মকর্তা হওয়ার পরও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাকে পদোন্নতি বঞ্চিত রাখা হয়েছিল। ২০০৯ সালে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র ১৭ দিনের মাথায় তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের হস্তক্ষেপে তাকে সেখান থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে পদোন্নতি ও রদবদলের মধ্যে তিনি পুলিশ সুপার থেকে পদোন্নতি পান। পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) হিসেবে দায়িত্ব পান। সেখানে তিনি প্রশাসনিক দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেন।

তবে দায়িত্ব পালনকালে তিনি সেখানে সাবেক অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বকশ চৌধুরীর রোষানলে পড়েন। পরে ডিএমপি থেকে তাকে র‍্যাবে বদলি করা হয়।

সর্বশেষ গত ৪ জুন তাকে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (গ্রেড-২) পদে পদোন্নতি দেয় সরকার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

১৭ বছর ছিলেন বঞ্চিত: অতিরিক্ত আইজিপি র‍্যাংক ব্যাচ পড়লেন ফারুক আহমেদ

আপডেট: ০৪:৪৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬