০২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

তেজগাঁও শিল্পাঞ্চলে পিকআপভর্তি ৮৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

  • আপডেট: ০২:১৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / ১৮০১৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে ৮৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।

মঙ্গলবার (৯ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মহাখালী থেকে মগবাজারগামী সড়কের পাশে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাব-পোস্ট অফিসের উত্তর পাশ থেকে ঢাকা মেট্রো-ন-১৫-৫৪০৮ নম্বরের একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় পিকআপের চালক বাবুল হাসান (২৩) এবং তার সঙ্গে থাকা মো. রাসেল মিয়া (৩৫)কে আটক করা হয়।

পরে তাদের দেখানো মতে গাড়ির পেছনে থাকা দুটি বড় প্লাস্টিকের বস্তা ও একটি পলিথিন ব্যাগ থেকে স্কচটেপে মোড়ানো মোট ২১টি পোটলা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার পরিমাণ ৮৬ কেজি। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা একে অপরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে ডিএনসি। এছাড়া রাসেল মিয়া জিজ্ঞাসাবাদে জানান, বাবুল হাসানের পিকআপ ভাড়া করে ওই মাদক ঢাকায় আনা হয়েছিল।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

তেজগাঁও শিল্পাঞ্চলে পিকআপভর্তি ৮৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

আপডেট: ০২:১৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬