০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের শীর্ষ মাদক কারবারি ‘বাবু’ গ্রেফতার

  • আপডেট: ০৬:৩২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / ১৮০০৭

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের শীর্ষ মাদক কারবারি মো.বাবুল হোসেন ওরফে বাবুকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় এলাকায় যশোরগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে বিকালে ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয় বিষয়টি নিশ্চিত করে।

ডিএনসি জানায়, ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাক আহমেদের তত্ত্বাবধানে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ধোলাইপাড় গোলচত্বরের পূর্ব পাশে নাসির উদ্দিন সর্দার মার্কেটের সামনে লিটন ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায়। এ সময় সাধারণ যাত্রীবেশে থাকা বাবুল হোসেনকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে স্কচটেপ ও টিস্যু দিয়ে মোড়ানো অবস্থায় ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিএনসি জানায়, গ্রেফতার বাবুল হোসেন কেরানীগঞ্জের আঁটি এলাকার বাসিন্দা হলেও বর্তমানে যশোরে অবস্থান করছিলেন। তিনি দীর্ঘদিন ধরে যশোর, খুলনা, রাজশাহী ও রংপুর অঞ্চলের মাদক কারবারিদের সঙ্গে সমন্বয় করে ইয়াবা পাচার ও বিতরণ কার্যক্রম চালিয়ে আসছিলেন।

ডিএনসির তথ্য অনুযায়ী, টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে প্রথমে ঢাকায় এনে সেখান থেকে যশোরসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি আকারে সরবরাহ করতেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তিনি যাত্রীবাহী বাসসহ বিভিন্ন পরিবহন ব্যবহার করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত বাবুল হোসেনের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন ডিএনসির উপপরিদর্শক মো. আবু নাসের।

ডিএনসি জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় মাদক চক্র দমনে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের শীর্ষ মাদক কারবারি ‘বাবু’ গ্রেফতার

আপডেট: ০৬:৩২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬