তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৬
- আপডেট: ০৬:৫৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- / ১৮০০৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৫৬ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা,ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১০ জুন ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে, মোহাম্মদপুরে ২১জন,আদাবরে ১০ জন, শেরেবাংলা নগরে ৬ জন,তেজগাঁও থানা ৮ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৪ জন ও হাতিরঝিল থানায় ৭ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-চাঁদমিয়া (২০),মো. সোহাগ রেন্টু (৩৭),মো. বাবন (২৪),মো. সজীব (২৩),মো. আদিল (১৯),শিহাব মোল্লা (১৯),মো. মিঠুন (২৪), সৈয়দ ওসামা জালাল (বয়স উল্লেখ নেই),মো. সাহেব আলী (৩২),মো. রমজান হোসেন (২৪),মো. জসিম (২৮),মো. শামীম (২০),মো. ইব্রাহিম খলিল কালু (৪০),সৌরভ রায় (৩০),মো. রাকিব (২৫),মো. জনি খান (৩৫),মো. সোহেল (২৮),মো. মুন্না (১৯),মো. নাঈম (২৭),মো. মুন্না (৪৮) ও মো. মনসুর হোসেন (৪২)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. চাঁন মিয়া (৩৬),মো. সুমন (২০),পিন্টু মিয়া (৩২),মো. বাদল (৩৬),মো. দেলোয়ার হোসেন (২৯),মো. কবির তালুকদার (৩৫),মো. আব্দুর রহমান প্রকাশ রুবেল (৩২),মো. খোকন (৪৫),মো. এনামুল হক (৩৩) ও মো. হান্নান (৩৮)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. সাজু ( বয়স উল্লেখ নাই), মো. জাহিদ (বয়স উল্লেখ নাই), মো.রবিউল হাসান (বয়স উল্লেখ নাই), মো. জুমুন (২০),মো. রকি (৩২) ও মো. সোলাইমান (৪০)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. শরীফুল ইসলাম ওরফে রনি (৩৮), মো. সুমন (২১), চাঁদনী বেগম (৪২), মোছা. জোসনা বেগম (৪৫), মো. ফিরোজ হোসেন (৩৩), মো. মাহমুদ হাসান মুন্না (২০), মোছা. মিম বেগম (২২) ও সুরুজ মিয়া (৪২)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-শ্রী মানিক বসুরায় (৩২),মো. মাসুম মিয়া (২৬),মো. ওসমান গনি (২৬) ও মো. ইমরান হোসেন (২৬)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- আমির হোসেন (৪৮),মো. বিল্লাল (৩২),মো. নজরুল (৪২),মো. শামীম (৩০),মো. জসিম (৪৩), মো. সুমন (৩০) ও মো. রবিউল ইসলাম বাবু (১৯)
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















