শিরোনাম:
ডিএমপিতে তিন যুগ্ম পুলিশ কমিশনারকে নতুন দায়িত্ব
- আপডেট: ১০:০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন যুগ্ম পুলিশ কমিশনারকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।
বুধবার (১০ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মো. খালিদুল হক হাওলাদারকে যুগ্ম পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তর) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, বর্তমানে এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি বিভাগের চলতি দায়িত্বে থাকা যুগ্ম পুলিশ কমিশনার (চলতি দায়িত্বে) আ স ম শামসুর রহমান ভূঁঞাকে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আদেশটি অবিলম্বে কার্যকর হবে।



















