০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার

  • আপডেট: ০৪:৩৩:০২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / ১৮০০৭

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে আটক করেছে দুবাই পুলিশ।

আজ রবিবার (১৪ জুন) পুলিশ সদরদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সদরদপ্তরের এক ঊধ্বর্তন কর্মকর্তা আজ রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করা শর্তে তিনি বলেন, দুদকের মামলার প্রেক্ষিতে ইন্টারপোলের সহায়তায় বেনজীর আহমেদকে গ্রেফতার করা হয়েছে। গত ১২ জুন দুবাই কর্তৃপক্ষ এ বিষয়ে বাংলাদেশ পুলিশকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে।

তিনি আরও জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে তার প্রত্যর্পণ বা দেশে ফিরিয়ে আনার বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের তথ্য জানা যায়নি।

এদিকে বেনজীর আহমেদের গ্রেফতারের বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

গণমাধ্যমটিকে তিনি বলেন, প্রত্যার্পণ চুক্তির আওতায় সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রক্রিয়া শুরু করা হবে। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে একাধিক মামলা তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। এসব মামলার সূত্র ধরে তার বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গ্রেফতারের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ও দুদকের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে।

এর আগে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজীর আহমেদকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দেন ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত। আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন।

দুদক সূত্রে জানা যায়, অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বেনজীর আহমেদ, তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করা হয়। মামলাগুলোতে তাদের বিরুদ্ধে ৭৪ কোটি ১৩ লাখ ৩৯ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।

মামলাগুলোর তদন্ত চলমান থাকাকালে বেনজীর আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে গ্রেফতারি সহায়তা চেয়ে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেয় দুদক।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার

আপডেট: ০৪:৩৩:০২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬