১১:৪১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৬৭ মামলা, ডাম্পিং ৩৭৬ যানবাহন

  • আপডেট: ০৪:৩৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / ১৮০১৮

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই হাজার ১৬৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সঙ্গে ৩৭৬টি যানবাহন ডাম্পিং এবং ২৮৮টি যানবাহন রেকার করা হয়েছে।

সোমবার (১৫ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য জানান।

তিনি জানান, রবিবার (১৪ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ট্রাফিক সূত্রে তিনি জানান, ট্রাফিক-রমনা বিভাগে ৭৭টি, লালবাগ বিভাগে ১৯৪টি, মতিঝিল বিভাগে ৪৩৬টি, ওয়ারী বিভাগে ২৭৯টি, তেজগাঁও বিভাগে ১৫৯টি, মিরপুর বিভাগে ৩৬০টি, উত্তরা বিভাগে ৪২৭টি এবং গুলশান বিভাগে ২৩৫টি মামলা করা হয়েছে।

মামলাগুলোর মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের বিরুদ্ধে উল্লেখযোগ্য সংখ্যক আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে ট্রাফিক-উত্তরা ও মতিঝিল বিভাগে।

এছাড়া অভিযানকালে মোট ৩৭৬টি গাড়ি ডাম্পিং ও ২৮৮টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৬৭ মামলা, ডাম্পিং ৩৭৬ যানবাহন

আপডেট: ০৪:৩৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬