শিরোনাম:
ডিএমপির তিন এডিসি ও দুই এসি নতুন দায়িত্বে
- আপডেট: ১০:৪৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিনজন অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) ও দুইজন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (১৫ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক দুইটি কার্যালয় আদেশে এ পদায়নের বিষয়টি জানা যায়।
আদেশ অনুযায়ী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আবু খায়েরকে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে, এডিসি মুহাম্মদ শাহাদাৎ হোসেনকে এস্টেট বিভাগ এবং ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের এডিসি তালাত মাহমুদ শাহানশাহকে গোয়েন্দা-রমনা বিভাগে এডিসি হিসেবে বদলি করা হয়েছে।
পৃথক আরেক আদেশে প্রটেকশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবুল বাসার মোল্যাকে মিরপুর বিভাগের এবং এস্টেট বিভাগের সহকারী পুলিশ কমিশনার সৈয়দ মারুফ আল-রাজীকে ক্রাইম বিভাগে বদলি করা হয়েছে।



















