০৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

যানজটমুক্ত নোয়াখালী গড়ার প্রত্যয়ে নবাগত পুলিশ সুপারের উদ্যোগ

  • আপডেট: ১০:৩০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / ১৮০৫৬

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

যানজটমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ নোয়াখালী গড়ার লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

দায়িত্ব গ্রহণের পরপরই তিনি শহরের ট্রাফিক ব্যবস্থার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নোয়াখালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও যানজটপ্রবণ এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার নিজে উপস্থিত থেকে প্রধান ইন্টারসেকশন ও ব্যস্ত পয়েন্টসমূহ পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি যানজট সৃষ্টির কারণসমূহ চিহ্নিত করেন এবং অবৈধ পার্কিং, যত্রতত্র যাত্রী ওঠানামা ও ট্রাফিক আইন অমান্যের বিষয়গুলো গুরুত্বসহকারে পর্যালোচনা করেন।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ট্রাফিক ব্যবস্থাপনা আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব করার নির্দেশনা প্রদান করেন।

একটি শৃঙ্খলাবদ্ধ ও যানজটমুক্ত নোয়াখালী গঠনের লক্ষ্যে জেলা পুলিশের এ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

যানজটমুক্ত নোয়াখালী গড়ার প্রত্যয়ে নবাগত পুলিশ সুপারের উদ্যোগ

আপডেট: ১০:৩০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬