১১:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

আইন-শৃঙ্খলা রক্ষায় নোয়াখালী ডিবিকে দিকনির্দেশনা দিলেন নতুন পুলিশ সুপার

  • আপডেট: ১০:৫০:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / ১৮০০৬

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নোয়াখালী জেলার নবাগত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সঙ্গে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নোয়াখালীর কর্মকর্তা ও ফোর্স সদস্যদের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। সভায় তিনি ডিবির কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে পরিচিত হন এবং তাদের দায়িত্ব পালন, পেশাদারিত্ব ও চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি কর্মকর্তা ও সদস্যদের আরও তৎপরতা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

সভায় তিনি বলেন, জনগণের কল্যাণে কাজ করতে হলে দায়িত্বশীলতা, শিষ্টাচার, মানবিকতা ও প্রজ্ঞার সমন্বয় ঘটাতে হবে। পাশাপাশি জনগণের আস্থা অর্জনে সেবামূলক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নোয়াখালীর অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিনসহ ডিবির অন্যান্য কর্মকর্তা ও ফোর্স সদস্যরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আইন-শৃঙ্খলা রক্ষায় নোয়াখালী ডিবিকে দিকনির্দেশনা দিলেন নতুন পুলিশ সুপার

আপডেট: ১০:৫০:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬