খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরিক্ষায় কানে ডিভাইসসহ ৫০ এর অধিক আটক
- আপডেট: ০৩:৫৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / ১৮০০৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
খাাদ্য অধিদপ্তরে বিভিন্ন পদে চাকরীতে নিয়োগ পরিক্ষায় ৫০ এর অধিক পরিক্ষার্থীকে কানে ডিভাইস আটক করা হয়েছে। আটক হওয়া এসব পরিক্ষার্থীর সবার কানে ডিজিটাল ডিভাইস ছিলো।
শুক্রবার (১৯ জুন) খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরিক্ষার ঢাকা কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরিক্ষা দিতে আসা অনেকের কানে ডিজিটাল ডিভাইস ছিলো। পরিক্ষার সময় তাদের কানে ডিজিটাল ডিভাইস পাওয়ায় আমাদের খবর দিলে আমরা বেশ কয়েকজনকে আটক করেছি। তাদেরকে আটকের পর যাচাই বাচাই চলছে।
এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, খাদ্য অধিদপ্তরের উপ-পরিদর্শক পদে পরিক্ষার সময় পরিক্ষার কেন্দ্র থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ২২ জনকে আটক করে কয়েকদিন করে সাজা দিয়েছে। ২৮ জনকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তবে, মোট কতোজন এখনও আমরা নিশ্চিত করে বলতে পারছিনা।



















