০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

অপরাধ দমনে সম্মাননা পেলেন ওসি জাহিদুল ও এসআই তরুণ

  • আপডেট: ০৬:০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ছিনতাইকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সাহসী ও সফল অভিযান পরিচালনা করে জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম এবং উপ-পরিদর্শক (এসআই) তরুণ কুমারকে সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার (২০ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশের ১৫ জন সদস্যকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার, সনদ ও আর্থিক সম্মানী প্রদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

পুরস্কার প্রদানকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জনগণের জানমাল রক্ষায় নিষ্ঠা, সাহস ও সততার সঙ্গে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের যথাযথ মূল্যায়ন করা হবে। এ ধরনের স্বীকৃতি বাহিনীর সদস্যদের আরও উৎসাহিত করবে এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।’

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুরস্কারপ্রাপ্ত ওসি মো. জাহিদুল ইসলাম ও এসআই তরুণ কুমার এ সম্মাননাকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালনের প্রেরণা হিসেবে উল্লেখ করেন। তারা ভবিষ্যতেও অপরাধ দমন ও জনসেবায় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ১৬ জুন আদাবর থানার মফিজবাগ এলাকায় একটি বিকাশের দোকানে চাপাতি দিয়ে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযানকালে ছিনতাইকারীদের অতর্কিত হামলায় আদাবর থানার ওসি এবং একজন এসআই গুরুতর আহত হন। আত্মরক্ষার্থে পুলিশের পাল্টা গুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়। এসময় গুলিবিদ্ধ দুইজনসহ মোট চার ছিনতাইকারীকে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

অপরাধ দমনে সম্মাননা পেলেন ওসি জাহিদুল ও এসআই তরুণ

আপডেট: ০৬:০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬