০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

আইজিপির সঙ্গে সাক্ষাৎ,বাংলাদেশের ফুটবলপ্রেম বিশ্বে ছড়িয়ে দিতে চান আর্জেন্টিনার রাষ্ট্রদূত

  • আপডেট: ০৬:৪৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (২০ জুন) পুলিশ সদরদপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতকালে আর্জেন্টিনার রাষ্ট্রদূত বাংলাদেশ পুলিশের সাথে নিরাপত্তা সহায়তা জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি বিশ্বকাপে বাংলাদেশের জনসাধারণের আর্জেন্টিনার প্রতি আগ্রহকে সম্মান জানিয়ে বিষয়টি বিশ্বব্যাপী প্রচারের আগ্রহ প্রকাশ করেন।

এসময় আইজিপি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে দুই দেশের পুলিশের মধ্যে সমন্বয় জোরদারসহ নিরাপত্তা বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া, তিনি বাংলাদেশের জনগণের ফুলবলপ্রীতিকে বিশ্বে ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে রাষ্ট্রদূতের আগ্রহে সন্তোষ প্রকাশ করেন।

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আইজিপির সঙ্গে সাক্ষাৎ,বাংলাদেশের ফুটবলপ্রেম বিশ্বে ছড়িয়ে দিতে চান আর্জেন্টিনার রাষ্ট্রদূত

আপডেট: ০৬:৪৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬