০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার

  • আপডেট: ০৪:১১:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে জেলা প্রশাসকের দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।

রবিবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আদেশটি আজই জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

তবে প্রত্যাহারের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে আদেশে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। একই সঙ্গে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে কাকে নিয়োগ দেওয়া হবে, সে বিষয়েও কোনো ঘোষণা দেওয়া হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার

আপডেট: ০৪:১১:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬