তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৬৫
- আপডেট: ০৫:৫৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / ১৮০০৮
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৬৫ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা,ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২২ জুন ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬৫ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে,মোহাম্মদপুরে ২৪ জন,আদাবরে ২ জন, শেরেবাংলা নগরে ১৫ জন,তেজগাঁও থানা ৯ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৫ জন ও হাতিরঝিল থানায় ১০ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. আলম বেপারী (৪৫),মো.আশরাফুল ইসলাম (৪৫),শামীম (৩৫),রুবেল (৩৪),মো.শহীদুল ইসলাম সুজন (৩০),মো.মুরাদ (৩০),মো. আনিচ (২৯),মো. সোহেল (মাওরা সোহেল) (২৮),হৃদয় হোসেন বাহুবলি (২৬),সাইফুল ইসলাম (২৫),মো.রাসেল (২৩),চঞ্চল (২৩),মো. সোহাগ (২২),মো.রাকিব (২১),মো. নোমান (২১),মো.ইব্রাহিম ও রাব্বী (২০),মো. নুর ইসলাম (নুরুল ইসলাম) (২০),রাকিব (১৯),মো. সজীব (১৯),মো. সুমন (১৯),মো.সুজন (১৯),রায়হান (১৯),আবিদ হোসেন (১৭) ও মো.কারান (বয়স উল্লেখ নেই)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. রনজু মিয়া (৪৫) ও মো. সুজন (২৫)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মিলন ছৌয়ার (৪০) (আওয়ামী লীগের সক্রিয় কর্মী),মো. কবির আহম্মেদ (৫২) (আদাবার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সাধারন সম্পাদক, মো. নয়ন শেখ (৩১) (আওয়ামী লীগ এর সক্রিয় কর্মী),মো. ইব্রাহিম (২৬) (যুবলীগের সক্রিয় কর্মী),মো. রাকিব (২৬) (যুবলীগের সক্রিয় কর্মী),মো. রাকিব (২৩) (যুবলীগের সক্রিয় কর্মী),মো. সোহাগ (২৬),শাহরিয়ার জামান (২২),বদরুজ্জামান (২৬),মেজবাহ উদ্দিন (২৫),জাহেদ মোহাম্মদ (২৭), মো. আ. গনি (৬১),মো. মিনহাজ হোসেন আকাশ (১৮),মো. জাহাঙ্গীর আলম (৫৩) ও মো. কামাল হোসেন (৪২)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. পারভেজ হোসেন (২১),মোছা. শেফালী (২০),লিপি বেগম (২৮),রোকসানা বেগম (২৯),মোছা. নাজমা আক্তার (৩৮),মো. সাইফুল ইসলাম (২৪),মো. অনিক (২৭),মো. আকিব (২৪) ও মানিক খন্দকার (৩৫)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. আবদুল আলী (২৮),মো. আলফোর রহমান (৫৬),মো. হেমায়েত উদ্দিন (৫২),মোছা. দিনা আক্তার (৩৫) ও মো. মজিবুর রহমান খান (৪০)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. আনোয়ার হোসেন (৪০),মো. মফিজ উদ্দিন (২৩),মইন উদ্দিন (১৯),মো. জিল্লুর রহমান (১৯),মো. মেহেদী হাসান (২৩),মো. হাকিম (৩১),মো. নাসির (১৮),মো. সুমন মিয়া(৩৯), সজীব (৩২) ও মো. মাজহার ( বয়স উল্লেখ নাই)
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















