০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

আটাব গণতান্ত্রিক ফ্রন্টের নির্বাচনী অফিস উদ্বোধন : সিন্ডিকেটমুক্ত ও ন্যায়ভিত্তিক আটাব গড়ার অঙ্গীকার

  • আপডেট: ০৭:০৯:১০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / ১৮০০৭

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

আসন্ন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) নির্বাচন ২০২৬ উপলক্ষে ‘আটাব গণতান্ত্রিক ফ্রন্ট’-এর নির্বাচনী প্রধান কার্যালয় রাজধানীর নয়াপল্টনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে।
সোমবার  (২২ জুন) বাদ আসর নয়াপল্টনস্থ সাংগ্রীলা ইন (সাবেক লা লুনা) রেস্টুরেন্টে অফিস উদ্বোধন অনুষ্ঠান শেষে ফ্রন্টের প্রার্থীদের বিজয়, আটাব সদস্যদের কল্যাণ এবং ট্রাভেল ব্যবসার সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আটাবের সাবেক শীর্ষ নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত থেকে ফ্রন্টের প্যানেলের প্রতি সমর্থন জানান। নেতৃবৃন্দ বলেন, একটি সিন্ডিকেটমুক্ত, স্বচ্ছ ও সদস্যবান্ধব আটাব গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য।

আটাবের সাবেক সভাপতি আবদুস সালাম আরেফ বলেন, “আমরা একটি বৈষম্যহীন আটাব গঠন করতে চাই, যেখানে ক্ষুদ্র ও মাঝারি এজেন্সিগুলোর অধিকার নিশ্চিত থাকবে। আসন্ন নির্বাচনে আটাব গণতান্ত্রিক ফ্রন্টকে বিজয়ী করতে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।

সাবেক মহাসচিব জিন্নুর আহমেদ চৌধুরী দিপু বলেন, “এবারের নির্বাচন ট্রাভেল ব্যবসায়ীদের অধিকার প্রতিষ্ঠার লড়াই। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে আমরা সবসময় কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

আরেক সাবেক মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ বলেন, নির্বাচনকে কেন্দ্র করে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা থেকে সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি সংগঠনের উন্নয়ন ও অসমাপ্ত কাজ সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন।

সাবেক ইসি সদস্য দিদারুল হক ট্রাভেল সেক্টরের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, নিয়ন্ত্রণহীনভাবে টিকিট বিক্রির কারণে বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, যা ব্যবসার স্বাভাবিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আটাব ও হাবের সাবেক সহ-সভাপতি এ.এস.এম ইব্রাহীম। তিনি ফ্রন্টের প্রার্থীদের বিজয় কামনা করে সদস্যদের প্রতি সমর্থন জানান।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সালেহ সিদ্দিকী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক ইসি সদস্য শাহআলম কবির, সাবেক অর্থসচিব মো. সফিক উল্লাহ নান্টু, সাবেক ইসি সদস্য আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা ও গ্লোবাল ট্রাভেল এজেন্সির স্বত্বাধিকারী হায়াতুন নবী মজুমদার, এবং অন্যান্য সদস্যবৃন্দ।
শেষে উপস্থিত সাধারণ সদস্যরা হাত তুলে ফ্রন্টের প্রতি তাদের পূর্ণ সমর্থন ও ঐক্যবদ্ধ সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আটাব গণতান্ত্রিক ফ্রন্টের নির্বাচনী অফিস উদ্বোধন : সিন্ডিকেটমুক্ত ও ন্যায়ভিত্তিক আটাব গড়ার অঙ্গীকার

আপডেট: ০৭:০৯:১০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬