০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

‘উন্নয়নবিরোধী অপপ্রচার রুখে দিতে হবে’—মিরপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে এবিএম রাজ্জাক

  • আপডেট: ০৯:২৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

জামায়াতে ইসলামী কর্তৃক বিএনপির বিরুদ্ধে ‘মিথ্যা অপপ্রচার’ এবং সারা দেশে আওয়ামী লীগের ‘বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের’ প্রতিবাদে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মিরপুর থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

সোমবার (২২ জুন)  বিকেলে মিরপুর-২ নম্বর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মিরপুর মডেল থানা, সনি সিনেমা হল মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিরপুর-১ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা এ বি এম আব্দুর রাজ্জাক বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কল্যাণ ও সাশ্রয়ী রাষ্ট্র পরিচালনার নীতিতে বিশ্বাসী। তিনি রাষ্ট্রীয় সফর ও সরকারি ব্যয় ব্যবস্থাপনায় সংযমী দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে দাবি করেন।

এ বি এম আব্দুর রাজ্জাক বলেন, একটি মহল দেশের অগ্রযাত্রা ও স্থিতিশীলতা বাধাগ্রস্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, দলটি বিএনপির বিরুদ্ধে ধারাবাহিকভাবে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থ ও উন্নয়নের প্রশ্নে দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জনগণের রায় ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থেকে রাজনৈতিক দলগুলোকে গঠনমূলক সমালোচনা করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন, মিরপুর থানা বিএনপির আহ্বায়ক হাজী আব্দুল মতিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী দেলোয়ার হোসেন দুলু, আবুল বাশার ভূঁইয়া,মিরপুর থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফিরোজ আহমেদ, ১২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজিব আহমেদ রাজ, ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. আলামিন, রুবেল আহমেদ, আসলাম বক্স, মো. হোসেনসহ অন্যান্য নেতারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

‘উন্নয়নবিরোধী অপপ্রচার রুখে দিতে হবে’—মিরপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে এবিএম রাজ্জাক

আপডেট: ০৯:২৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬