০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

ছয় জেলায় :সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

  • আপডেট: ০৯:৪২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার।

আজ সোমবার (২২ জুন)  জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকা, চট্টগ্রাম মহানগর এলাকা, গাজীপুর মহানগর এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলায় ২২ থেকে ৩০ জুন পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

এতে বলা হয়, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮–এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী এসব এলাকা ও সময়ের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তারাও এ ক্ষমতার আওতাভুক্ত থাকবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮–এর ধারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ অনুযায়ী অপরাধগুলোর ক্ষেত্রে এসব ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন তাঁরা।

এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে তিন মহানগর ও তিন জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। এ বিষয়ে আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে চিঠি দেওয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ছয় জেলায় :সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

আপডেট: ০৯:৪২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬