মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার
- আপডেট: ০৩:৫১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার।
এদের মধ্যে-দস্যুতা মামলায় ২,পরোয়ান ২ ( পরোয়ানা তামিল সংখ্যা-৩ টি) অন্যান্য মামলায় ১৯ জন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো- রাকিব (২৩),মিলন (৩০),শাপন (১৮),ফরহাদ (১৭),রুবায়েত আল মুসলিম গোলাম রাব্বি (২১),সাইফুল (২৯),একরামুল মাওলা (৩৩),পাভেল (২১),নুর আলী (২০),সুমন (৩৪),ফয়সাল আলম (৩৮),আজমল (৩০),ওয়াহিদ (৩০),হাবিব (৩০),জামাল (৩৫),স্বপন (৩৫),আল আমিন (২০),আরমান (২২),মিজান (১৮),আরিফুল (৩৮),আরিফ (২২),ওমর ফারুক (২৫) ও মোস্তাফিজুর রহমান (৪৩)।
ডিসি মো.ইবনে মিজান বলেন,সোমবার (২২ জুন) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ২৩ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















