মাদক-সন্ত্রাস দমনে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের আহ্বান: পুলিশ সুপার
- আপডেট: ১০:০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / ১৮০৮৮
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন আজ মঙ্গলবার ( ২৩ জুন) সোনাইমুড়ী থানা পরিদর্শন করেন।
পরিদর্শনের শুরুতে সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) মনীষ দাস পুলিশ সুপার মহোদয়কে স্বাগত জানান এবং গার্ড অব অনার প্রদান করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন শাখা, অফিসার ও ফোর্সের কর্মপরিবেশ, হাজতখানা, মেস ও রান্নাঘরসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি থানায় আগত সেবা প্রত্যাশীদের কথা শোনেন এবং স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, জননিরাপত্তা এবং অপরাধ প্রতিরোধে সকলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ সুপার জনগণের প্রত্যাশা অনুযায়ী আধুনিক, কার্যকর ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিতের নির্দেশ দেন। পাশাপাশি মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পরিদর্শন শেষে তিনি থানার পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় চাটখিল সার্কেলের সরকারি পুলিশ সুপার মনীষ দাস উপস্থিত ছিলেন।




















