অপরাধ দমনে আরও তৎপর হওয়ার নির্দেশ বেগমগঞ্জ থানাকে : পুলিশ সুপার
- আপডেট: ০৮:০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- / ১৮০০৮
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বেগমগঞ্জ থানা পরিদর্শন করেছেন। বুধবার (২৪ জুন) তিনি থানার সার্বিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম এবং বিভিন্ন মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনের শুরুতে বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ সুপারকে স্বাগত জানান এবং আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় পুলিশ সুপার থানার বিভিন্ন শাখার কার্যক্রম নিবিড়ভাবে পরিদর্শন করেন। পাশাপাশি দায়িত্বরত পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা,শৃঙ্খলা, জবাবদিহিতা ও জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
তিনি জনগণের প্রত্যাশা অনুযায়ী আধুনিক,কার্যকর ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদক,সন্ত্রাস,চুরি,ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে আরও সক্রিয় ও পেশাদার পুলিশি কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন।
এ লক্ষ্যে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আ. ন. ম. ইমরান খানকে অপরাধ দমন কার্যক্রমের নিবিড় তদারকি নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার থানার পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।



















