০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ, তীব্র যানজট

  • আপডেট: ০১:৩৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / ১৮০৯৮

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর বিমানবন্দর এলাকায় একটি ট্যাংক লরি উল্টে যাওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বিমানবন্দরের ইউনাইটেড শপিং কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে চলন্ত অবস্থায় একটি ট্যাংক লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে সড়কের গুরুত্বপূর্ণ অংশ অবরুদ্ধ হয়ে পড়ে এবং ঢাকা থেকে ময়মনসিংহগামী ও ময়মনসিংহ যান চলাচল ব্যাহত হয়।

দুর্ঘটনার পরপরই সড়কের এক পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে বিমানবন্দর এলাকায় কয়েক কিলোমিটারজুড়ে যানবাহনের সারি দেখা যায়। অফিসগামী যাত্রী ও বিমানবন্দরে যাতায়াতকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষের উদ্ধার অভিযান শেষ হলে যান চলাচল স্বাভাবিক হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ, তীব্র যানজট

আপডেট: ০১:৩৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬