০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান : ৬০ হাজার ইয়াবাসহ দুই নারী আটক

  • আপডেট: ০৭:২৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / ১৮০০৮

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

কক্সবাজারের টেকনাফ উপজেলার কেরুনতলী এলাকায় অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কেরুনতলী সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই নারীকে তল্লাশি করে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান : ৬০ হাজার ইয়াবাসহ দুই নারী আটক

আপডেট: ০৭:২৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬