ঢাকায় ২৪ ঘণ্টায় ৪০৬ আসামি গ্রেফতার,৪৭ মামলা
- আপডেট: ১০:৩৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / ১৮০৩৮
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৭ টি মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (১২ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৫ জন, লালবাগ বিভাগে ৩০ জন,ওয়ায়ী বিভাগে ৫৩ জন, মতিঝিল বিভাগে ৪০ জন, তেজগাঁও বিভাগে ৬৬ জন, মিরপুর বিভাগে ১১৬ জন, গুলশান বিভাগে ৩১ জন,উত্তরা বিভাগে ৩৯,ও গোয়েন্দা বিভাগে ৬ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকালে তাদের হেফাজত ২১ হাজার ৬২২ পিস ইয়াবা, ৯৬১ বোতল ফেন্সিডিল, ১৭.৫ লিটার দেশীমদ, ৭৬০ গ্রাম গাঁজা, ১৩ গ্রাম হেরোইন, একটি পিকআপ, একটি প্রাইভেটকার, আটটি মোবাইল, একটি লোহার হাতুড়ি, দুইটি চাপাতি, একটি দা, একটি কুঠার, একটি শাবল, একটি ছুরি ও নগদ ৩ লক্ষ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।




















