০১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

ঢাবিতে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • আপডেট: ০৩:৪৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

তরুণ উদ্যোক্তাদের জন্য ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে তিনি এ ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করেন।

‘স্টার্টআপে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের পাশাপাশি গীতা, ত্রিপিটক ও বাইবেলের বাণী পাঠ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা সূচনা বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ও অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটির সদস্য ড. মো. মোর্শেদ হাসান খান।

আয়োজনের শুরুতে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর সফল স্টার্টআপ উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময় পর্ব ‘গল্প নয়, সত্যি’ অনুষ্ঠিত হয়।

পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিক্ষার্থীদের স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে নির্বাচিত ছয় উদ্যোক্তার মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়। এ সময় প্রধানমন্ত্রীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্যোক্তাদের জন্য একটি সমন্বিত ডিজিটাল লঞ্চপ্যাড হিসেবে কাজ করবে। এর মাধ্যমে উদ্যোক্তারা সরকারি সহায়তা কর্মসূচি, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ, অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনীয় বিভিন্ন সেবা এক প্ল্যাটফর্ম থেকেই নিতে পারবেন।

অনুষ্ঠানের শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংশ্লিষ্টরা জানান, তরুণ ও নারী উদ্যোক্তাদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তোলা এবং দেশের স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালী করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্যোক্তা উন্নয়নে সহায়তা দিতে ইতোমধ্যে ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন করা হয়েছে। এ তহবিল সম্ভাবনাময় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়ন ও বিকাশে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ঢাবিতে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট: ০৩:৪৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬