০১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

রথযাত্রা ঘিরে নোয়াখালীতে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সমন্বয় সভা

  • আপডেট: ০৪:২৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র রথযাত্রা উপলক্ষে নোয়াখালীতে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় জেলা পুলিশ নোয়াখালীর উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

সভায় জেলার বিভিন্ন উপজেলার পূজা উদযাপন কমিটি ও পূজা উদযাপন ফ্রন্টের প্রতিনিধিবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় রথযাত্রা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, যান চলাচল নির্বিঘ্ন রাখা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা, গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে জেলা পুলিশ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে। তিনি সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে উৎসবটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করার আহ্বান জানান।
পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে বলেও আশ্বস্ত করেন।

সভায় উপস্থিত প্রতিনিধিরা রথযাত্রা উপলক্ষে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ সুপার সেসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং উৎসবটি সফল ও আনন্দমুখর পরিবেশে উদযাপনে সবার সহযোগিতা কামনা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

রথযাত্রা ঘিরে নোয়াখালীতে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সমন্বয় সভা

আপডেট: ০৪:২৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬