১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

পটিয়ায় আনসার-ভিডিপির উদ্যোগে বন্যাদুর্গত ৫০ পরিবারকে মানবিক সহায়তা

  • আপডেট: ০৮:৫৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ও ছনহারা ইউনিয়নের বন্যাকবলিত ৫০টি পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

মঙ্গলবার (১৪ জুলাই) আনসার-ভিডিপির পক্ষ থেকে জানানো হয়, সদস্যদের উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

টানা বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে দুর্যোগের শুরু থেকেই পটিয়া উপজেলার আনসার ও ভিডিপি সদস্যরা জনসচেতনতামূলক কার্যক্রম, উদ্ধার তৎপরতায় সহায়তা, ত্রাণ বিতরণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করে আসছেন। এরই ধারাবাহিকতায় বড়লিয়া ও ছনহারা ইউনিয়নের বন্যাদুর্গত অসহায় পরিবারগুলোর মাঝে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, বিশুদ্ধ খাবার পানি, আলু, পেঁয়াজ ও দিয়াশলাই। সহায়তা পেয়ে উপকারভোগীরা স্বস্তি প্রকাশ করেন এবং আনসার-ভিডিপি সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয় বাসিন্দারাও এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক দুর্যোগকালীন সময়ে উদ্ধার, পুনর্বাসন ও মানবিক সহায়তা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য বাহিনীর সব সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন। তাঁর সেই আহ্বানের আলোকে পটিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় আনসার-ভিডিপি সদস্যরা বন্যাদুর্গত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

পটিয়ায় আনসার-ভিডিপির উদ্যোগে বন্যাদুর্গত ৫০ পরিবারকে মানবিক সহায়তা

আপডেট: ০৮:৫৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬