১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার আহ্বান পুলিশ সুপারের

  • আপডেট: ১১:০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে কল্যাণ সভা এবং পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন স্তরের সদস্যদের আবাসন, চিকিৎসা, সুযোগ-সুবিধা ও সার্বিক কল্যাণসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেন পুলিশ সুপার।

অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মামলার দ্রুত নিষ্পত্তি এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করে বলেন, জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া এবং একটি নিরাপদ ও শান্তিপূর্ণ কিশোরগঞ্জ গড়ে তুলতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

জেলা পুলিশ জানায়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মানসম্মত পুলিশি সেবা দিতে তারা সবসময় কাজ করে যাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার আহ্বান পুলিশ সুপারের

আপডেট: ১১:০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬