ঢাকায় ২৪ ঘণ্টায় ৪৩৬ আসামি গ্রেফতার,৫৮ মামলা
- আপডেট: ১০:৩১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- / ১৮০৩৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫৮ টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৬ জন, লালবাগ বিভাগে ৩১ জন,ওয়ায়ী বিভাগে ৬৩ জন, মতিঝিল বিভাগে ৪১ জন, তেজগাঁও বিভাগে ৫২ জন, মিরপুর বিভাগে ৯৯ জন, গুলশান বিভাগে ৫৫ জন,উত্তরা বিভাগে ৫৬, গোয়েন্দা বিভাগে ৫ জন,ও সিটিটিসি ৮ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকালে তাদের হেফাজত ১১ হাজার ১২৭ পিস, ৫৫ কেজি ৪৩০ গ্রাম গাঁজা, ৩.৪ গ্রাম হেরোইন, ৫৫০ বোতল এস্কাফ, ২০ লিটার দেশীয় মদ, ১ টি সাউন্ড বক্স, ১ টি কাটিং প্লাইয়ার্স, ১ টি প্লাস্টিকের কাঁচি, ১ টি কলকি, ২২ টি মোবাইল ফোন, ১ টি মাইক্রোবাস, ১ টি প্রাইভেটকার, ১ টি পরিমাপক যন্ত্র, ২৪ টি সিম কার্ড, ১৭ হাজার ৮০০ টাকা ও ২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।
তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।




















