হৃদরোগ হাসপাতালে ১৫টি চোরাই মোবাইলসহ আটক ১
- আপডেট: ০৯:১৭:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আনসারদের তৎপরতায় ১৫টির অধিক মোবাইলসহ মো. রুবেল (২৪) নামের একজনকে আটক আটক করা হয়েছে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
বুধবার (১৫ জুলাই) বিকেলে ক্যাম্প কমান্ডার পিসি মো. আমিনুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,আজ বুধবার সকাল সাড়ে ৮টায় শেরে বাংলা থানাধীন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে মোবাইল চোর চক্রের একজন সক্রিয় সদস্যকে আটক করেছে আনসার সদস্যরা।
আমিনুল হক বলেন,হাসপাতালে ১০-১২ দিন যাবৎ রোগীর লোক সেজে মোবাইল চুরি করে আসছিলেন। আজ সকালে রোগীর লোকের গোপন তথ্যের ভিত্তিতে ওয়ার্ডে অভিযান চালিয়ে তাহাকে ১টি চুরিকৃত মোবাইলসহ টহল টিম তাকে আটক করে। তাকে আনসার ক্যাম্পের হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করলে সে গত কয়েকদিনে ১৪-১৫ টির অধিক মোবাইল চুরি করেন বলে জানান। পরবর্তীতে হাসপাতাল কতৃপক্ষের নির্দেশক্রমে তাকে শেরে-বাংলা-নগর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।



















