১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

গ্রাহক হয়রানি রোধে বিআরটিএ’র অভিযান, ২ দালালকে কারাদণ্ড

  • আপডেট: ০৯:২৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / ১৮০০৮

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মিরপুর বিআরটিএর ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে দালাল ও প্রতারকচক্রের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ জনকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ জনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান তথ্য জানিয়েছেন।

বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের হয়রানি বন্ধ এবং কার্যালয়কে দালালমুক্ত করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

তিনি বলেন, আটক মো. মোজাফফার হোসেন (৫০) ও মাহমুদ হাসানকে (৫৮) ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং আরও তিনজনকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন বিআরটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান। অভিযান চলাকালে প্রতারকচক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়।

বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, একটি প্রতারকচক্র বিআরটিএ অফিসে আসা গ্রাহকদের দ্রুত কাজ করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছিল। এসব দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

তিনি বলেন, বিআরটিএর সেবা নিতে আসা গ্রাহকদের কোনো দালালের খপ্পরে না পড়ে সরাসরি নির্ধারিত প্রক্রিয়ায় সেবা গ্রহণের আহবান জানানো হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

গ্রাহক হয়রানি রোধে বিআরটিএ’র অভিযান, ২ দালালকে কারাদণ্ড

আপডেট: ০৯:২৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬