০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

জনসেবার মানোন্নয়নে খিলপাড়া তদন্ত কেন্দ্রে পুলিশ সুপারের নির্দেশনা

  • আপডেট: ০৭:৩৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / ১৮০৭১

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন চাটখিল থানাধীন খিলপাড়া তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেছেন।

শনিবার (১৮ জুলাই) পরিদর্শনকালে তিনি তদন্ত কেন্দ্রে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বক্তব্য ও সমস্যার কথা শোনেন। এ সময় তিনি তদন্ত কেন্দ্রের সার্বিক কার্যক্রম, বিভিন্ন রেজিস্টার, মালখানা ও অস্ত্রাগার পরিদর্শন করে দায়িত্ব পালনের মান সম্পর্কে খোঁজখবর নেন।

পুলিশ সুপার আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে সাধারণ জনগণের জন্য দ্রুত, আন্তরিক ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শন শেষে তিনি তদন্ত কেন্দ্রের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

জনসেবার মানোন্নয়নে খিলপাড়া তদন্ত কেন্দ্রে পুলিশ সুপারের নির্দেশনা

আপডেট: ০৭:৩৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬